প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Jul 10, 2026
১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আসন্ন ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মো. মাকসুদুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আখতার উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ কবির ও মো. জাকির হোসেন।
এছাড়া উপজেলা নায়েবে আমির মাওলানা মো. শফিউল্লাহ, মো. আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ আখতার উল্লাহ বলেন, আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে পরিকল্পিত প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান।
সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, প্রচার কার্যক্রম এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।